অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টিউবওয়েলে উঠছে না পানি দিশাহারা চরফ্যাশনবাসী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:০৫

remove_red_eye

২১১

বাংলার কণ্ঠ ডেস্ক : ভোলার চরফ্যাশনে টিউবওয়েলে পানি উঠছে না। এতে অজু-গোসলসহ গৃহস্থালির কাজকর্ম স্থবির হয়ে পড়েছে। পানির তীব্র সংকটে দিশাহারা হয়ে পড়েছে চরফ্যাশনবাসী। ফলে পর্যাপ্ত পানি পেতে সাবমার্সিবল মোটরের দিকে ঝুঁকে পড়ছেন তারা।
 চরফ্যাশন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছেন, ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে, তাই নলকূপে পানি উঠছে না। তবে বৃষ্টি হলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা করছেন তারা।
স্থানীয়রা বলছেন, বেসরকারি মালিকানা দুই ইঞ্চি টিউবওয়েলগুলোতে কম-বেশি পানি উঠলেও সরকারি টিউবওয়েলগুলো পানি উঠছে না।
খোঁজ নিয়ে জানা যায়, চরফ্যাশন পৌরসভা বেশির ভাগ টিউবওয়েলে মোটর বসিয়েও পানি উঠাতে পারছে না।
গত জানুয়ারির মাঝামাঝি থেকেই পানি ওঠা কমে গেছে। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এই সমস্যা তীব্র হতে শুরু করে। ফলে পাল্লা দিয়ে সাবমার্সিবল মোটর বসানোর ধুম পড়ে যায়। অন্যদিকে, পানির সংকটের কারণে গ্রামগঞ্জের সামর্থ্যবান অনেকেই বাড়িতে মোটর বসিয়ে নিচ্ছেন।
তবু অধিকাংশ টিউবওয়েলে পানির দেখা মিলছে না।
পৌর ৪ নম্বর ওয়ার্ড মাস্টার মহল্লার তাছলিমা বেগম বলেন, গত একমাস ধরে পানির সমস্যা শুরু হয়েছে। যে মোটরে ৩০ মিনিটে ট্যাংক ভরে যেত, সেখানে এখন ৩ থেকে ৪ ঘণ্টাও ট্যাংক ভরতে পারছি না।
আসলামপুর গ্রামের বাসিন্দা মিনারা বেগম বলেন, এক জগ পানি তুলতে কমপক্ষে ১০ মিনিট সময় লাগে। আমরা খুব কষ্টে আছি।
চরফ্যাশন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামাল উদ্দিন বলেন, পানির স্তর ২৫ ফুটের বেশি নিচে নেমে যাওয়ার কারণে হ্যান্ড টিউবওয়েলে পানি উঠছে না। এজন্য আমরা এখন টিউবওয়েল আর সাবমার্সিবল মোটর বরাদ্দ দিচ্ছি। বৃষ্টিপাত না হলে এই সমস্যার সমাধান হবে না।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...