অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় গ্ৰামীণ জন উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ দুপুর ০১:৪১

remove_red_eye

১৪৮

বাংলার কন্ঠ প্রতিবেদক : আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ভোলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
“আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ মার্চ) বাংকের হাট এলাকার জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্বব্যাংক ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)–এর সহযোগিতায় পরিচালিত স্মার্ট প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বাস্তবায়নাধীন “স্মার্ট পোল্ট্রি উপপ্রকল্প” এর উদ্যোগে বাংকের হাট মডেল পরিবেশ ক্লাব ও ভেদুরিয়া মডেল পরিবেশ ক্লাব এই কর্মসূচির আয়োজন করে।
সকালে নারী দিবস উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বাংকের হাট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 
র‍্যালি শেষে জনউন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পরিবেশ ক্লাবের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য পরিদর্শক উত্তম কুমার। বিশেষ অতিথি ছিলেন বাংকের হাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাদিস, বাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম এবং সমাজসেবক ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. অলিউল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিজেইউএসের পরিচালক হুমায়ুন কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিজেইউএসের ইনভায়রনমেন্ট ও এলআইসিপি অফিসার মো. মানসুর আলম সিকদার ও মো. মেরছালিন।
এ সময় বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে পরিবেশ ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...