অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় ৩টি ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ দুপুর ০১:৪৮

remove_red_eye

১২৯

২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা 
 
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা সদর ও লালমোহন উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে। এ সময় মোট ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
 
শনিবার (৭ মার্চ) ভোলা সদর ও লালমোহন উপজেলায় জেলা পুলিশ, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস এবং পরিবেশ অধিদপ্তরের একটি করে টিম পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলায় লাইসেন্সবিহীনভাবে ইটভাটা পরিচালনা এবং অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার রিয়াদ ব্রিকস ও ভোলা ব্রিকস নামের দুটি ইটভাটায় অনিয়মের  অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় ভাটার সংশ্লিষ্ট ম্যানেজারদের সর্বমোট ২ লাখ ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
 
এ ছাড়াও একই দিন লালমোহন উপজেলার গজারিয়া বাজার সংলগ্ন শাপলা ব্রিক ফিল্ডস-এ আরেকটি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানে ইট পোড়ানোর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় উক্ত ইটভাটাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসন জানায়, পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...