অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আলাউদ্দিন হত্যাকান্ড : মনপুরায় ব্যবসায়ীর টাকা লোপাট করে নিজেদের বাঁচাতে দৌড়-ঝাঁপ শুরু

মেহেদি হাসান নাহিদ ,মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৭

remove_red_eye

৮৫৮

মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় চাঞ্চল্যকর ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট আলাউদ্দিন হত্যাকান্ডের পর এজেন্ট ব্যাংকে থাকা লাখ লাখ টাকা লোপাট করে শ্বশুর, দেবররা ও প্রতিবেশী শামীম মাষ্টার। ওই লোপাট হওয়া টাকা দিয়ে নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন শামীম মাষ্টারের সহযোগিতায় শ্বশুর ও দেবররা এমন অভিযোগ করেছেন নিহত ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী শাহনাজ আক্তার রিতু ও সন্তানরা।
এদিকে লাখ লাখ টাকার লোপাটের সত্যতা মিলে উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য, চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের শালিসী প্রতিবেদনে।

মৃত আলাউদ্দিনের স্ত্রী অভিযোগ করেন, আমার স্বামীর এজেন্ট ব্যাংকে থাকা লাখ লাখ টাকা লোপাট করে ওই টাকা দিয়ে ওরা হত্যাকান্ডটি ভিন্নখাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। এমনকি লাখ টাকা খরচ করে নিজেদের বাঁচাতে আমার বিরুদ্ধে মিথ্যা গল্প বানিয়েছে। মিথ্যা তথ্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন। ওরা হত্যার বিচার চায় না, ওরা নিজেদের বাঁচাতে চায়। স্বামী হত্যার মাস খানেক যেতে না যেতেই আটককৃত আসামীদের সাথে লেনদেন শুরু করে শ্বশুর ও দেবররা। ওদের সহযোগিতায় আটককৃত একের পর এক আসামী জামিনে বেরিয়ে আসে। এমনকি হত্যায় ব্যবহৃত ছুরি যে ডোবা থেকে উদ্ধার করা হয়েছে সেই ডোবাটি আলামত নষ্ট করার জন্য ভরাট করে ফেলে শামীম মাষ্টার। যখন আমি স্বামী হত্যার বিচার চাইতে প্রশাসন সহ সাংবাদিকদের দ্বারে দ্বারে যাচ্ছি তখন ওরা (শ্বশুর, দেবরা ও শামমী মাষ্টার) নিজেদের বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছেন। এমনকি আমাকে নিয়ে মিথ্যা গল্প বানাচ্ছে।

তবে শামীম মাষ্টার, শ্বশুর ও দেবরা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের জানান, তারা হত্যা মামলার বিচার চান।

এই ব্যাপারে শালিসদার উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, জেলা পরিষদের সদস্য একেএম শাহজাহান মিয়া, চার ইউপি চেয়ারম্যান জানান, দীর্ঘ তদন্ত করে দেখা গেছে নিহত আলাউদ্দিনের রেখো যাওয়া টাকা-পয়সা তার ভাইরা অনিয়ম করেছে। তদন্তে যা অনিয়ম পাওয়া গেছে সেভাবে শালিসি প্রতিবেদন দেওয়া হয়েছে।

এই ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই অফিসার মোঃ কবির জানান, মামলাটি তদন্তাধীন। তদন্ত শেষ হলে প্রকৃত খুনি কারা তা বেরিয়ে আসবে।

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী

আরও...