অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলায় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রায় ৫ ঘন্টা যাত্রীবাহী বাস ধর্মঘট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৬ রাত ১০:৪৯

remove_red_eye

১১৪

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার চরফ্যাশনে বাস মালিক সমিতির ডিপো থেকে বাস সরিয়ে দেওয়ার পাশাপাশি বাজারের মধ্যে বাস চলাচলে বাঁধা , কাউন্টার ভাংচুর, ডিপোর সুপারভাইজার, চালক ও হেলপারকে মারধরের প্রতিবাদে ভোলার অভ্যন্তরীন রুটে প্রায় ৫ ঘন্টা বাস ধর্মঘট করেছে শ্রমিক ইউনিয়ন।

এ সময় তারা ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন। সোমবার (০৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ ধর্মঘটের ডাক দেয় ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়ন। পরে দুপুর ২টার দিকে পুলিশের অনুরোধে সড়ক অবরোধ তুলে নিলেও বাস ধর্মঘট অব্যাহত ছিল। ধর্মঘটের প্রায় ৫ ঘন্টা পর বিকেল ৫ টর দিকে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপে পুনরায় বাস চলাচল শুরু হয়। ঈদকে সামনে রেখে হঠাৎ করে বাস ধর্মঘটের ডাক দেওয়ায় ভোগান্তিতে পড়েন এ রুটে চলাচলকারী ভোলার সাত উপজেলার শত শত যাত্রী।


বাস শ্রমিকরা জানান, সকালের ১০টার দিকে চরফ্যাশনের টিবি স্কুলের সামনে সিএনজি অটোরিকশার লোকজন তাদের একটি বাস আটকে চালক ও হেলপারকে মারধর করেন। একই সাথে চরফ্যাশন বাজারের মালিক সমিতির বাস ডিপো থেকে বাস বের করে দিয়ে সেখানকার বাস কাউন্টার ভাঙচুর ও সুপারভাইজারকে হেনস্তা করা হয়েছে। এ জন্য শ্রমিকরা এ ঘটনার বিচার ও তাদের জীবনের নিরপত্তার জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন।  এ ঘটনার সঠিক সমাধান না হওয়া পর্যন্ত কোনো শ্রমিক বাস চালাবেন না। সিএনজি মালিক ও চালকরা এর আগেও একাধিকবার বাস শ্রমিকদের ওপর হামলা ও মারধর করেছে।
ভোলা জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল মান্নান অভিযোগ করে বলেন, কথায় কথায় সিএনজি চালকরা বাসের চালক ও হেলপারদের মারধর করে। যদিও মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে আদলতের নিষেধাজ্ঞা রয়েছে। এর পরও তারা বিভিন্ন সময়ে বাস শ্রমিকদের ওপর হামলা করে আসছে।
সিএনজি অবৈধ হয়েও বৈধ বাস বন্ধ করে দিতে চায়। এছাড়াও চরফ্যাশন বাজারের মধ্যে বাস মালিক সমিতির নিজস্ব ডিপো থাকা সত্বেও বিভিন্ন সময়ে সিএনজি মালিক সমিতির লোকজন বাজারে বাস ডুকতে বাঁধা দিচ্ছে। অথচ চরফ্যাশন বাজারের সদর রোডে অবৈধ যানবাহন নির্বিঘ্নে চলাচল ও অবস্থান করছে। 
ভোলা বাস মালিক সমিতির ডিপো কর্মকর্তা অসিম দত্ত জানান, সিএনজি চালিত অটোরিকশার নেতৃবৃন্দ জোরপূর্বক বাস মালিক সমিতির নিজস্ব ডিপো থেকে বাস বের করে দেয়। এ সময় কাউন্টার ভাঙচুর ও সুপারভাইজারকে হেনস্তা করা হয়। এ ঘটনায় বাস শ্রমিকরা আন্দোলনের ডাক দিয়েছে। পরে ভোলার জেলা প্রশাসক ও পুলিশ সুপার আগামীকাল (মঙ্গলবার) বিকেল ৩টার দিকে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তাদের অনুরোধে বিকেল  থেকে পুনরায় বাস চালু করা হয়। 


তবে ভোলা জেলা সিএনজি ও হালকা যান মালিক সমিতির সভাপতি মো. মাকসুদুর রহমান জানান, জিএনজির কোনো লোক বাস শ্রমিকদেরকে মারধর করেননি। এমনকি সিএনজির কেউ ডিপো থেকে বাস বের করে দেয়নি। তবে উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করায় তারা বাস বের করে দিয়েছে।
ভোলার শহর ও যানবাহন শাখার পুলিশ পরিদর্শক মো. আবদুল গণি জানান, খবর পেয়ে তারা এসে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলে সড়ক থেকে অবরোধ তুলে দিয়েছেন। 
চরফ্যাশন উপজেলার সহকারি কমিশনার (ভূমি)  জানান, বাজারের যানজট নিরশনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী যাত্রীবাহী বাস বাজারের উত্তর পাশে নতুন বাসস্ট্যান্ড থেকে ছাড়ার কথা। কিন্তু তারা সেটি অমান্য করায় সোমবার সকালে ডিপোতে গিয়ে বাস নতুন স্ট্যান্ডে নিয়ে যেতে বলা হয়েছে। তবে তাদেরকে জোর করে কেউ বের করে দেয়নি। 





তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তজুমদ্দিনে ভূমি সেবা মেলা ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

সাংবাদিকদের কলম কেউ ব্ল্যাকমেইলের জন্য ব্যবহার করতে পারবে না: তথ্যমন্ত্রী

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

চরফ্যাশরে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ উদ্বোধন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

সমাজের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

আগামী জুলাই-আগস্টের মধ্যে গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে : তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

ফায়ার সার্ভিস সদস্যদের সুযোগ-সুবিধা বাড়াতে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১১ শিশুর মৃত্যু

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

ভোলায় মেধার ভিত্তিতে ১২০টাকায় পুলিশে চাকরি পেলেন ৩৩ জন

আরও...