অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও সচেতনতা মূলক মহড়া অনুষ্ঠিত

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১০ই মার্চ ২০২৬ বিকাল ০৪:৩১

remove_red_eye

২২৬

আকবর জুয়েল, লালমোহন : “দুর্যোগ  প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব " প্রতিপাদ্যকে বাস্তবায়নের লক্ষ্যে  জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ উপলক্ষে ভোলার লালমোহনে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকালে লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীদের বিভিন্ন সচেতনতা মূলক মহড়া প্রদর্শনী করা হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আজিজ, সহকারী কমিশনার ভূমি মোঃ রেওয়াজনুল হক, লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল  স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.রুহুল আমিন, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস, সিপিপি সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

 এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে একটি সচেতনতামূলক র‍্যালি বের করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লালমোহনের স্টেশন ইনচার্জ খোরশেদ আলম। এছাড়া উপস্থিত ছিলেন সিপিপি লালমোহনের ৪ নম্বর ইউনিটের ইউনিট লিডার আব্দুর রাজ্জাক হাওলাদার এবং ১ নম্বর ইউনিটের টিম লিডার জসিম উদ্দিন বাচ্চু।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার কোনো বিকল্প নেই। প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে জীবন ও সম্পদ রক্ষায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে।
এ সময় শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...