বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৬ রাত ১০:০৩
২০৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের কারিগরি ও কৌশলগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) গ্রামীণ জনউন্নয়ন সংস্থার (জিজেইউএস) হলরুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় এবং গণসাক্ষরতা অভিযান ও গ্রামীণ জনউন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর যৌথ উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ধনিয়া ইউনিয়নের কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যরা অংশ নিয়ে শিক্ষা সুরক্ষা, সম্প্রদায়ভিত্তিক কার্যক্রম পরিচালনা এবং স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন গণসাক্ষরতা অভিযানের শিক্ষা সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রামীণ জনউন্নয়ন সংস্থার পরিচালক (মাইক্রোফিনান্স) মোঃ মোস্তফা কামাল।
প্রশিক্ষণ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন জিজেইউএস-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আলমগীর হোসেন। কর্মসূচি সঞ্চালনা ও সার্বিক সহযোগিতা করেন সংস্থার প্রোগ্রাম অফিসার ইসমাইল জবিউল্লাহ ও মোঃ কামরুজ্জামান।
এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং তারা স্থানীয় পর্যায়ে শিক্ষা সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক