বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ই মার্চ ২০২৬ রাত ১০:০৬
২৬৮
এইচ আর সুমন/ এআর সোহেব চৌধুরী : বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চরফ্যাশনসহ দেশের ১৪ টি উপজেলায় ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
প্রধান মন্ত্রীর উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।।
সোমবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ব্যাক্তি নয় , পরিবারই উন্নয়নের মূল একক স্লোগানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কায়সারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন,নির্বাচনের আগে আমাদের প্রধানমন্ত্রী বলেছিলেন ফ্যামিলি কার্ড দেবেন। সেটি তিনি দিয়েছেন। হতদরিদ্র পরিবারকে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা ন্যায্যমূল্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিতে পারবেন। তিনি আরও বলেন, চরফ্যাশন ও মনপুরার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নসহ অতিথি বৃন্দ।
ফ্যামিলি কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের কাছে ঈদের আনন্দের মতো লাগছে এই কার্ডটি পেয়ে। তাঁরা অনেক খুশি। তাঁরা বলেন এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে সংগ্রহ করতে পারবে এবং তাদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত