অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


অস্থির হওয়া যাবে না, এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়: দুদু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০২৬ বিকাল ০৩:১১

remove_red_eye

২৫৫

বাংলাদেশ এখন এক ক্রান্তিকাল অতিক্রম করছে, সে কারণে সরকারকে সময় ও সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, অস্থির হওয়া যাবে না। এক মাসেই সব পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ থেকে সরকারের পাশে থাকতে হবে। 

মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর এক রেস্টুরেন্টে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘ ১৮-২০ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে নির্যাতন, গুম, মামলা ও হামলার শিকার হতে হয়েছে গণতন্ত্রপন্থিদের। তবে খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছে এবং ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করা সম্ভব হয়েছে।

শামসুজ্জামান দুদু বলেন, সেই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং বুকের রক্ত দিয়ে জীবন উৎসর্গ করেছেন, তাদের প্রতি তিনি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। একই সঙ্গে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশ এখন অনেক চ্যালেঞ্জের মুখে রয়েছে। অতীতে সরকার ব্যাংক খাতকে ব্যাপকভাবে লুটপাট করেছে। বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে। গত দুই বছরে অন্তর্বর্তী সরকারের সময় সেসব পাচার হওয়া অর্থ দেশে ফেরত আনার ব্যাপারে প্রত্যাশা ছিল।

তিনি বলেন, বিশ্বব্যাপী পরিচিত ব্যক্তি মুহাম্মদ ইউনূস এক্ষেত্রে ভূমিকা রাখতে পারবেন বলে আশা করা হয়েছিল, কিন্তু সেই অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী শাসনের কারণে দেশে গণতন্ত্র ও আইনের শাসন ধ্বংস হয়ে গিয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে দখলদারত্ব প্রতিষ্ঠা হয়েছিল। সেই আইনের শাসন ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে এবং বিভিন্ন সংগঠন ত্যাগ স্বীকার করেছে, তাদের সজাগ থাকতে হবে এবং পরস্পরের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে, কারণ ষড়যন্ত্র শেষ হয়ে গেছে—এ কথা বলা যাবে না।

এই বিএনপি নেতা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তাদের হারানোর কিছু নেই।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে।শামসুজ্জামান দুদু বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য ভাতা ঘোষণা করা হয়েছে এবং শুধু মুসলিম উপাসনালয় নয়, অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও এই সিদ্ধান্তের অংশীদার হবেন। একইভাবে কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, এসব উদ্যোগের মাধ্যমে সরকার সরাসরি জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছে এবং ফ্যামিলি কার্ডধারীদের হিসাবে সরাসরি অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।

সরকারকে সময় দেওয়ার আহ্বান জানিয়ে দুদু বলেন, সরকারের প্রতি আস্থা ও বিশ্বাস রাখতে হবে। তিনি আশা প্রকাশ করেন, দেশের মানুষ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সমর্থন বজায় রাখবে।আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষকদলের সাবেক দপ্তর সম্পাদক এস কে সাদী, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...