অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

টোকিওতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন ভোলার কৃতি সন্তান শাহাবুদ্দিন আহমদ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৪৬

remove_red_eye

১০৮৩

টোকিওতে রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন

বাংলার কন্ঠ ডেস্ক : টোকিওর বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন ভোলার কৃতি সন্তান শাহাবুদ্দিন আহমদ । শুক্রবার দূতাবাসের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দূতাবাসে যোগদানকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ ও অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এছাড়া জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং সম্ভ্রম হারানো দুই লাখ মা-বোনের অবদানের কথা  শ্রদ্ধাভরে স্মরণ করেন।
রাষ্ট্রদূত ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন। রাষ্ট্রদূত নিয়োগ করায় শাহাবুদ্দিন আহমদ প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা  প্রকাশ করেন এবং বাংলাদেশ-জাপান সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করেন। রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ এজন্য প্রবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত হওয়ার আগে শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশ সরকারের সচিব হিসেবে খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। এছাড়া প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার সাথে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর এবং ইংল্যান্ডের বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয় থেকে  ডেভেলপমেন্ট ফাইন্যান্সে এমএস করেন। পারিবারিক জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জনক। তার বাড়ি ভোলা দৌলতখান উপজেলার  চরপাতা ইউনিয়নে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...