অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৩ই মার্চ ২০২৬ বিকাল ০৩:৪৭

remove_red_eye

২১৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পবিত্র মাহে রমজান উপলক্ষে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  ২২ রমজান বিকেলে তুলাতুলি ইলিশ বাড়ি পর্যটন কেন্দ্রে ওই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জুন্নু রায়হানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার। এসময় আরও  উপস্থিত ছিলেন ভোলা জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহ, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও ভোলা প্রেসক্লাবের আহ্বায়ক অ্যাডভোকেট আমিনুল ইসলাম বাসেত, প্রবীণ সাংবাদিক দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট নজরুল হক অনু, সময় টিভির স্টাফ রিপোর্টার নাছির লিটন, ভোলা ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক মো: হাফিজুর রহমান, এনটিভির স্টাফ রিপোর্টার মো. আফজাল হোসেন, এ্যাডভোকেট মনিরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব তালহা তালুকদার বাঁধনসহ ভোলা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে ধারণ করতে পারলে ন্যায়, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধের চর্চা বাড়বে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। তাই সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সততা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতা বজায় রেখে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি, সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে ইফতার সম্পন্ন হয়। এতে ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...