অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় নিজ ঘরে বৃদ্ধা খুন স্বর্নলংকারসহ মালামাল লুটের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ সকাল ১১:৫৫

remove_red_eye

১৫৮

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় রাতের আঁধারে ঘরে ঢুকে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় বৃদ্ধার শরীরে থাকা স্বর্নলংকার, জমির দলিল ও ঘরের মুল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) রাত ৯টায় সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চানকাজী শিকদার বাড়িতে  এ ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম ওই বাড়ির বাসিন্দা মফিজল শিকদারের স্ত্রী।
নিহতের স্বজন ও প্রতিবেশীর জানান, বুধবার রাতে নিহতের স্বামী তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে  বাড়ির পাশের মসজিদে যান। এসময় নিজ ঘরে একাই ছিলেন হালিমা। তারাবি নামাজ শেষে ঘরে ফিরে স্ত্রীকে ঘরের চৌকিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বামী মফিজল। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 
নিহতের ছেলে মো. নাগর জানান, তারা তিন ভাই স্ত্রী-সন্তানদের নিয়ে আলাদা বাড়িতে থাকেন। তার বাবা ও মা তাদের মূল বাড়িতে থাকেন। বুধবার সন্ধ্যায় ঘর থেকে ইফতার করে ছোট ছেলে হারুনের বাসায় যান মা হালিমা খাতুন। আর তার বাবা মফিজল সিকদার বাড়ির পাশের মসজিদে তারাবি পড়তে যান। রাত সাড়ে ৮টার দিকে সে হারুনের বাসা থেকে নিজ ঘরে আসেন। রাত সাড়ে ৯টার দিকে তার বাবা ও সে মসজিদ থেকে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা খোলা। ভিতরে প্রবেশ করে দেখতে পান মা হালিমা রক্তাক্ত অবস্থায় ঘরের চকিতে। তার নাক ও কানে থাকা স্বর্ণালংকার নেই। পাশে ঘরে থাকা ট্রাঙ্কের তালা ভাঙা ও ট্রাঙ্কে থাকা মালামাল তার চকিতে ছড়ানো ছিটানো। তবে ট্রাঙ্কে থাকা জমির দলিল, নগদ টাকা অন্যান্য মূল্যবান জিনিসপত্র নেই। জমিজমার বিরোধ নিয়ে এ হত্যাকান্ড হতে পারে বলেও অভিযোগ রয়েছে নিহতের পরিবারের। 
ভোলা সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মরদেহের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছি। তার শরীরের আঘাতের চিহ্ন রয়েছে,মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...