অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় বারের সভাপতির চেম্বারে বিচার প্রার্থীর উপর হামলা প্রতিবাদে মানববন্ধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০২

remove_red_eye

৭৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি’র চেম্বারে প্রবেশ করে এক বিচার প্রার্থীকে মারধর ও পুলিশ দিয়ে আটকের চেষ্টার ঘটনার প্রতিবাদে সোমবার মানববন্ধনসহ সমাবেশ করেছেন আইনজীবীরা। জেলা বারের সামনে সকাল সাড়ে ১০ টায় মানববন্ধন শুরু হয়। পরে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, আইনজীবী সমিতির সম্পাদক এ্যাডভোকেট নুরল আমিন নুরনবী, সিনিয়র আইনজীবী রবীন্দ্র নাথ দে, এ্যাডভোকেট ড. আমিনুল ইসলাম বাছেদ, এ্যাডভোকেট শাহাদাত হোসেন শাহীনসহ সিনিয়র জুনিয়ার আইনজীবীরা। শনিবার রাতে শহরের উকিলপাড়ায় আইনজীবী সমিতির সভাপতির চেম্বারে একজন বিচারপ্রার্থী মিজানুর রহমান মিজান অবস্থান করছিলেন, ওই সময় রিফা বেগম নামের এক নারী কয়েক সন্ত্রাসীকে নিয়ে মিজানকে মারধর করতে শুরু করে। এমন কি পুলিশ নিয়ে তাকে আটকের চেস্টা করে। বিষয়টি নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। সোমবারের মানববন্ধনে ওই পুলিশের এসআই’র বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানান আইনজীবীরা। বিচারপ্রার্থী মিজানুর রহমান জানান, তিনি রিফা বেগমের দায়ের করা হাঁসচুরি মামলায় আটক হয়ে ছিলেন। পরে জামিনে বেড় হয়ে মামলার বিষয়ে এ্যাডভোকেট ছালাউদ্দিন হাওলাদারের চেম্বারে আসেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...