অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ রাত ০৮:২৫

remove_red_eye

২১২

আকবর জুয়েল,লালমোহন: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র‍্যালী বের করা হয়। র্যা লিটি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা সাদী-র নেতৃত্বে র‍্যালীতে অংশগ্রহণ করেন মেডিকেল অফিসার ডাঃ মো. শাহাদাৎ হোসেন, ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মো. হাসিবুর রহমান, ডাঃ ইউসুফ হোসেন, নার্স, মিডওয়াইফাইসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র‍্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
র‍্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সামনে ডেঙ্গুর প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। সাধারণত দিনের বেলায়, বিশেষ করে ভোর ও সন্ধ্যার দিকে এ মশা বেশি কামড়ায়।

তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ছাদ, আঙিনা কিংবা আশপাশে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্র, বোতল, ডাবের খোসা বা যেকোনো বস্তুতে যেন পাঁচ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বালতি, ড্রাম, ফুলের টব, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচের পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে।
এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তাই মশার কামড় থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহারের পাশাপাশি সবাইকে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...