লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ রাত ০৮:২৫
১৭৪
আকবর জুয়েল,লালমোহন: “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, মশার বিস্তার রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালী ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য সচেতনতা র্যালী বের করা হয়। র্যা লিটি স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা সাদী-র নেতৃত্বে র্যালীতে অংশগ্রহণ করেন মেডিকেল অফিসার ডাঃ মো. শাহাদাৎ হোসেন, ডাঃ মো. আব্দুল্লাহ আল মামুন, ডাঃ মো. হাসিবুর রহমান, ডাঃ ইউসুফ হোসেন, নার্স, মিডওয়াইফাইসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হয়।
পরিচ্ছন্নতা অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. আবু মাহমুদ তালহা সাদী বলেন, সামনে ডেঙ্গুর প্রভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই এখন থেকেই সবাইকে সচেতন হতে হবে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর, যার বাহক এডিস মশা। সাধারণত দিনের বেলায়, বিশেষ করে ভোর ও সন্ধ্যার দিকে এ মশা বেশি কামড়ায়।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। ছাদ, আঙিনা কিংবা আশপাশে পড়ে থাকা অপ্রয়োজনীয় পাত্র, বোতল, ডাবের খোসা বা যেকোনো বস্তুতে যেন পাঁচ দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। বালতি, ড্রাম, ফুলের টব, ফ্রিজ ও এয়ার কন্ডিশনারের নিচের পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে।
এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তাই মশার কামড় থেকে বাঁচতে দিনে ও রাতে মশারি ব্যবহারের পাশাপাশি সবাইকে নিজ নিজ পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক