অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিভে গেল চরফ্যাশনের রবিনের জীবন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই মার্চ ২০২৬ রাত ০৮:৪২

remove_red_eye

২০৭

নতুন ঘর বানানো ও বিয়ে স্বপ্ন পূরণ হলো নানি হতের  মরদেহ দেশে ফিরিয়ে আনার  দাবী 

বাংলার কন্ঠ প্রতিবেদক : পরিবারের অভাব ঘোচাতে স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। ভেবেছিলেন, ঋণ শোধ করবেন, একটি ঘর বানাবেন, তারপর বিয়ে করবেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না ভোলার চরফ্যাশনের তরুণ প্রবাসী মো. রবিন মোল্লার। মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন তিনি। রবিনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ভোলার চরফ্যাশন উপজেলার এক প্রবাসী যুবকসহ পাঁচ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে।গত বৃহস্পতিবার (১২ মার্চ)মালদ্বীপের দিঘুরা আইল্যান্ডে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।  নিহতদের মধ্যে ছিলো ভোলার চরফ্যাশনের মো. রবিন মোল্লা (২৮)।
নিহত রবিন মোল্লা ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভূঁইয়ার হাট গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। তিনি মো. সিরাজ মোল্লা ও আরজু বেগমের ছেলে। পরিবারের স্বচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে ধার দেনা করে মালদ্বীপে পাড়ি জমান তিনি।
দিন-রাত পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছিলেন তিনি।
স্বজনরা জানান, ঘটনার দিন রাতের খাবার খেয়ে পরিবারের সঙ্গে কথা বলে ঘুমিয়ে পড়েছিলেন রবিন। কিন্তু গভীর রাতে তাদের কক্ষে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। সেই আগুনই কেড়ে নেয় রবিনসহ পাঁচ বাংলাদেশির প্রাণ।
রবিনের মৃত্যুর খবর গ্রামে পৌঁছাতেই নেমে আসে শোকের ছায়া। মায়ের আহাজারি আর স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা।
স্বজনরা বলেন, সংসারের কষ্ট দূর করতেই বিদেশে গিয়েছিলেন রবিন। দেশে ফিরে ঋণ শোধ করে একটি ঘর নির্মাণ ও বিয়ে করার স্বপ্ন ছিল তার। ঈদে স্বজনদের জন্য নতুন জামা কাপড় দেয়ার কথা ছিল। কিন্তু আগুনে তার সব আশা স্বপ্ন পুড়ে  গেছে।নিহতের স্বজনরা দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।

এদিকে চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: লোকমান হোসেন সাংবাদিকদের জানান,এ বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখেছেন। তবে এখনো নিহত প্রবাসী রবিনের পরিবারের পক্ষ থেকে তাকে কিছু জানানো হয় নি।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...