অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় লক্ষ্যমাত্রার চাইতে বেশী জমিতে আমন আবাদ

হাসনাইন আহমেদ মুন্না

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৫

remove_red_eye

৯৮১

বাম্পার ফলনের সম্ভাবনা

হাসনাইন আহমেদ মুন্না : ভোলা জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চাইতে অধিক জমিতে আমন ধানের আবাদ সম্পন্ন হয়েছে। ভোলা জেলার ৭ উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ২৮০ হেক্টর জমিতে টর্গেটের বিপরীতে আবাদ হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৭৮ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার থেকে ৯৮ হেক্টর জমি বেশী। নির্ধারিত জমি থেকে ৪ লাখ ৮৩ হাজার ৪০১ মে:টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে। আর হেক্টর প্রতি চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ পয়েন্ট ৬৯ মে:টন। শেষ পর্যন্ত আবোহাওয়া অনুকূলে থাকলে জেলায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
উপ-সহকারী উদ্বিদ সংরক্ষণ অফিসার মো: হুমায়ুন কবির জানান, মোট আমন আবাদের মধ্যে উফশীর আবাদ হয়েছে ১ লাখ ৬৩ হাজার ২৫৮ হেক্টর ও স্থানীয় ১৬ হাজার ১২০ হেক্টর। আগষ্টের মাঝামাঝি থেকে আবাদ শুরু হয়ে চলতি মাসের ১৩ তারিখ পর্যন্ত চলে। এছাড়া ১০ হাজার ৯১৯ হেক্টর উফশীর বীজতলা ও ২৫’শ ২১ হেক্টর স্থানীয় বীজতলাসহ মোট ১৩ হাজার ৪৪০ হেক্টর জমির বীজতলা থেকে নির্ধারিত জমির আমন আবাদ হয়েছে।
কৃষি বিভাগ জানায়, জেলার মোট আমন আবাদের সদর উপজেলায় হয়েছে ২৩ হাজার ৯৫০ হেক্টর, দৌলতখানে ১৬ হাজার ৪১০, বোরহানউদ্দিনে ১৮ হাজার ৪১৩, লালমোহনে ২৩ হাজার ৫০০, তজুমোদ্দিনে ১১ হাজার ৫৮০, চরফ্যাসনে ৭৩ হাজার ২৭৫ ও মনপুরায় ১২ হাজার ২৫০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক হরলাল মধু বলেন, এবছর আমনের প্রায় সাড়ে ৩’শ প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। আলোকফাঁদ ব্যবহার হচ্ছে ১৯৭টি। এছাড়া ১ লাখ ৪০ হাজার ৭৪৯ হেক্টর জমিতে পার্চিং ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকরে সহায়তার জন্য পাশে রয়েছেন। আমনের জাতভেদে আগামী নভেম্বর’র মাঝামাঝি অথবা শেষের দিকে কৃষকরা ফসল ঘরে তুলবে বলে জানান তিনি।
উপজেলা সদরের শীবপুর ইউনিয়নের শান্তির হাট এলাকার কৃষক জুবায়ের, নিজাম, মনির ও কালাম বলেন, প্রতিবছরই তারা আমনের চাষ করেন। এবারো তারা প্রত্যেকে ২ একর করে জমিতে আমন ধান রোপণ করেছেন। কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ সেবা পাচ্ছেন। বর্তমানে ক্ষেতের চারার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা। আশা করছেন উৎপাদন খরচ পুষিয়ে লাভবান হবেন তারা।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...