বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ সকাল ১১:২০
৩০৫
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা শহরের মহাজনপট্টি এলাকার তালুকদার সড়কের খালপাড় রোডে অবস্থিত আনন্দ কমিউনিটি সেন্টার দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় যাত্রা শুরু করেছে।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ মফিজুল ইসলাম জানান, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে ২০১৬ সাল থেকে আনন্দ কমিউনিটি সেন্টারের কার্যক্রম বন্ধ ছিল। দীর্ঘ প্রায় এক দশক পর পবিত্র মাহে রমজানের ২৬ তারিখ থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির সফল পরিচালনার জন্য ভোলাবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।
আনন্দ কমিউনিটি সেন্টারে গায়ে হলুদ, বিয়ে, জন্মদিন, সেমিনার, কর্পোরেট মিটিং, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক আয়োজনের সুবিধা রয়েছে। এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য খাবারের প্যাকেট সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
পুনরায় চালুর এ আয়োজনে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালহা তালুকদার বাঁধন এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হোসাইনিয়া প্রিপারেটরি মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইসমাইল।
উল্লেখ্য, আনন্দ কমিউনিটি সেন্টারে শীতাতপ নিয়ন্ত্রিত হলরুম, আধুনিক সাউন্ড সিস্টেম, দৃষ্টিনন্দন আলোকসজ্জা, জেনারেটরের মাধ্যমে সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা এবং বর-কনের জন্য আলাদা সুসজ্জিত কক্ষসহ বিভিন্ন আধুনিক সুবিধা রয়েছে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত