অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় যাত্রীদের জন্য পুলিশের বিশেষ ফ্রি বাস সার্ভিস ও চিকিৎসাসেবা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ সকাল ১১:২১

remove_red_eye

২১২

বাংলার কন্ঠ প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরে ফেরা যাত্রীদের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ ফ্রি বাস সার্ভিস চালু করা হয়েছে। যাত্রীদের দুর্ভোগ লাগবে ঈদের এ সময়ে পুলিশের একটি বাস ভোলার ইলিশা লঞ্চঘাট থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড পর্যন্ত নিয়মিত ফ্রি সার্ভিস দিয়ে যাবে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের জরুরি অসুস্থতায় প্রাথমিক চিকিৎসার জন্য ‘ফ্রি মেডিক্যাল টিম ও অ্যাম্বুল্যান্স’ সেবার চালু করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ইলিশা লঞ্চঘাটে এক বিশেষ মতবিনিময়সভায় এ বিশেষ সার্ভিসের উদ্বোধন করেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার।
ঈদুল ফিতর উপলক্ষে ভোলা জেলার অন্যতম প্রবেশদ্বার ইলিশা লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা এবং যাতায়াত নির্বিঘ্ন করতে এ বিশেষ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার নিরাপদ ঈদযাত্রার লক্ষ্যে বিভিন্ন অংশীজন এবং সাধারণ মানুষের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার যাতায়াত ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে সিএনজিচালিত অটোরিকশা চালকের পাশে যাত্রী বসানো নিষিদ্ধ করে তিন জনের বেশি যাত্রী বহন না করার ওপর কঠোর নির্দেশ প্রদান করেন। এর পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় রোধে মালিকপক্ষকে সতর্ক করা হয় এবং যানজট নিরসনে ট্রাফিক পুলিশের বিশেষ ইনলেয়ার ও আউটলেয়ার পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

পুলিশ সুপার জানান, ঈদে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের কার্যক্রমে স্বচ্ছতা আনতে ‘বডি ওন ক্যামেরা’ ব্যবহার নিশ্চিত করা হবে। পুলিশ, কোস্টগার্ড, নৌ-পুলিশ, সাংবাদিক ও সকল স্টেকহোল্ডারদের সম্মিলিত প্রচেষ্টায় যাত্রীরা কোনো প্রকার হয়রানি ছাড়াই নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবেন এবং ভোলার সম্মান অক্ষুণ্ণ থাকবে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...