অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ঈদ উপলক্ষে ভোলায় নৌপথে নিরাপত্তা জোরদার, কোস্ট গার্ডের বিশেষ টহল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ সকাল ১১:২৮

remove_red_eye

১২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় নৌপথের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌপথে বিশেষ টহল, তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।
সোমবার সকালে ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড এ তথ্য জানায়। এতে বলা হয়, ঈদকে সামনে রেখে ১৫ মার্চ থেকে আগামী ২৬ মার্চ পর্যন্ত বিশেষ নিরাপত্তা কর্মসূচি পরিচালনা করা হবে।
এ সময় ভোলা, পটুয়াখালী, বরিশাল, লক্ষ্মীপুর, নোয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নৌঘাট ও নৌপথে টহল জোরদার করা হয়েছে।
কোস্ট গার্ড জানায়, ভোলার ইলিশা, বেতুয়া, নাজিরপুর, চৌমুহনী ও লঞ্চঘাটসহ গুরুত্বপূর্ণ ঘাটগুলোতে নিয়মিত টহল দিচ্ছেন সদস্যরা। পাশাপাশি পটুয়াখালীর আলীপুর, কালাপাড়া ও বাঁশবাড়িয়া, নোয়াখালীর তমরুদ্দিন ও রামনেওয়াজ এবং বরগুনার কাকচিরা ঘাটে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানিং, সচেতনতামূলক মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। নৌপথে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ড সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লে. কমান্ডার শওকাত আহমেদ বলেন, ঈদ উপলক্ষে নেওয়া এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে। ঈদের পরও যাত্রীদের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে অভিযান চলমান থাকবে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...