বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ রাত ১০:২০
২৮০
এইচ আর সুমন : অগ্রসর পাঠকের দৈনিক অমৃতালোক পত্রিকার ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ভোলার অভিজাত হোটেল প্যাপিলনের হলরুমে গতকাল মঙলবার দৈনিক অমৃতালোক এর ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানের প্রধান অতিথি ভোলা জেলা পরিষদের প্রশাসক ও ভোলা জেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ভার্চুয়ালি সকলকে রমজানের মূল উদ্দেশ্য ধারন করার আহবান জানান । তিনি প্রত্যাশা করেন দৈনিক অমৃতালোক গণমানুষের পত্রিকা হবে । দৈনিক অমৃতালোক সত্যকে ধারন করবে ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপি’র সদস্য সচিব রাইসুল আলম,সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পদক ও বর্তমান জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব আমিনুল ইসলাম খান,জেলা বিজেপি’র সাধারন সম্পাদক মোতাসিম বিল্লাহ,দৈনিক আজকের ভোলা সম্পাদক আলহাজ্ব শওকাত হোসেন,গ্রামীন জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, জেলা এনসিপি’র সভাপতি অ্যাডভোকেট জিয়াউর রহমান, জেলা স্বেচ্ছা সেবক দলের সাবেক সভাপতি জামিল হোসেন ওয়াদুদ, আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য সচিব মীর মোশারেফ হোসেন অমি প্রমুখ । বক্তারা অমৃতালোকের উত্বরোত্বর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ভোলা সরকারি কলেজের সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুনতাছির আলম চৌধুরী রবিন প্রমুখ । দৈনিক অমৃতালোক সম্পাদক আলহাজ্ব এম এ আহাদ চৌধুরী তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে পবিত্র কোরয়ান তেলওয়াত করেন সাংবাদিক ইকরামুল আলম,স্বাগত বক্তব্য রাখেন দৈনিক অমৃতালোক এর পরিচালক ও মাল্টিমিডিয়া সম্পাদক তরিকুল ইসলাম খান কায়েদ। দোয়া মোনাজাত করেন সাংবাদিক মনিরুল ইসলাম । দৈনিক অমৃতালোক এর ইফতার ও দোয়া অনুষ্ঠানে ভোলা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকার সম্পাদক প্রকাশক,বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত