বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ই মার্চ ২০২৬ রাত ১০:২১
২৮৫
বাংলার কন্ঠ ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক বিশেষ মানবিক উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), ভোলা জেলা। মঙ্গলবার (১৭ই মার্চ) ভোলা জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন পুনাক, ভোলা-এর সম্মানিত সভানেত্রী জামিনাতুন নেছা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি যেন আপনারা পরিবার-পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারেন। পুলিশ সবসময় আপনাদের সেবায় নিয়োজিত; যেকোনো সমস্যায় আপনারা সরাসরি থানায় এসে পুলিশি সহায়তা গ্রহণ করবেন।”
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইব্রাহিম, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং পুনাক ভোলার নেতৃবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত