অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে হামলা ভাংচুর: ২ সপ্তাহ পরেও কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:১৮

remove_red_eye

৭৬৩

বাংলার কন্ঠ প্রতিবেদক :  ভোলায় বার্গো ফার্মা নামের একটি ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়ে বাড়িঘরে লুটপাট ও ভাংচুরের ঘটনার গত ২ সপ্তাহ পরও আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য পুলিশকে কঠোরভাবে নির্দেশ দেয়ার পরও পুলিশ কোন আসামী গ্রেফতার করেনি। উল্টো পুলিশ তাদের কিছুই করবে না উল্লেখ করে আসামীরা প্রকাশ্যে হুমকি দিয়ে এলাকায় মহড়া দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আহত ও স্থানীয় সুত্র জানায়, গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কোম্পানির কালেকশন শেষে সেলিম নামের ওই বিক্রয় প্রতিনিধি বাড়ি ফেরার পথে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের দালালবাজার এলাকায় প্রতিপক্ষের লোকজন তার উপর করে। তাকে বেদম মারধর করে তার মোটরসাইকেল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে মুমূর্ষু অবস্থায় সেলিমকে ফেলে রেখে তার বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। এদিকে খবর পেয়ে বোরহানউদ্দিন থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীরা পালাতক থাকায় তাৎক্ষণিক কাউকে আটক করা সম্ভব হয়নি। স্থানীয়রা জানায় জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী আলমগীর ওরফে আলম পাটোয়ারির লোকজন এই হামলা করেছে। এ ঘটনায় সেলিম বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করেন। এই বিষয়টি ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল জানতে পেরে দ্রæত আসামীদেরকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন পুলিশকে। কিন্তু ২ সপ্তাহ পার হয়ে গেরেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। এদিকে আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা সব ম্যানেজ করে ফেলেছে বলে এলাকায় প্রচার চালাচ্ছে। পাশাপাশি সেলিমের পরিবারের লোকজনকে হুমকি ধামকি দিচ্ছে। সেলিমের বৃদ্ধ বাবা সোলায়মান মিয়া অভিযোগ করেন, আসামীরা প্রকাশ্যে মহড়া দিচ্ছে এবং তার বাগানে হানা দিয়ে সুপারি পেড়ে নেয়ার পায়তারা দিচ্ছে। এ ব্যপারে বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন জানান, তারা আসামী ধরতে তৎপর রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...