অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় ২০ হাফেজকে সম্মাননা পাগড়ী প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই মার্চ ২০২৬ সকাল ১১:৩৫

remove_red_eye

৩০৫

এইচ আর সুমন : ভোলায় খলিফা পট্টি ফেরদাউসিয়া হাফেজিয়া ও নূরানী মাদ্রাসার ২০ জন শিক্ষার্থী পবিত্র আল কোরআনের হাফেজ হিসেবে উত্তীর্ণ হওয়ায় তাদের সম্মাননা পাগড়ী প্রদান করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) পবিত্র শবে কদরের রাতে খলিফা পট্টি ফেরদাউসিয়া জামে মসজিদে এশার নামাজ শেষে হিফজ সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবাগত হাফেজদের মাঝে পাগড়ী পরিয়ে দেওয়া হয়।

এ সময় তাদেরকে উপহার সামগ্রী ও নগদ অর্থও প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুফতি মোঃ মজির উদ্দিন। মসজিদ পরিচালনা কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ নবীন হাফেজদের পাগড়ী পরিয়ে দেন।
এ বছর হিফজ সম্পন্ন করা ২০ জন শিক্ষার্থী হলেন, ভোলা উত্তর চরনোয়াবাদের মোঃ জামাল উদ্দিনের পুত্র হাফেজ মোঃ জাওয়াদ, লালমোহন উপজেলার মাওলানা কামরুজ্জামানের পুত্র হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম, ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদীর মোঃ সাইফুল ইসলামের পুত্র হাফেজ মোঃ ইয়াসিন আরাফাত, ভোলা সদর উপজেলার পূর্ব বাপ্তা মোঃ ইকবাল হোসেনের পুত্র হাফেজ মোঃ আল আমিন, ভোলা দক্ষিন চরনোয়াবাদ মোঃ নূর নবীর পুত্র হাফেজ মোঃ আরমান, ভোলা চরপাতা কাজির হাটের মোঃ জাহাঙ্গীর হোসেনের পুত্র হাফেজ মোঃ মুবিন, ভোলা চরপাতা কাজির হাটের মোঃ নুরে আলমের পুত্র মোঃ আফনান, বোরহানউদ্দিনের সৈয়দ নজরুল ইসলামের পুত্র হাফেজ মোঃ আহসান, ভোলা আবহাওয়া অফিস রোডের মোঃ আব্দুল মান্নানের পুত্র হাফেজ মোঃ তালহা, ভোলা রাজাপুর শান্তিরহাটের মাওলানা ইসমাইল হোসেনের পুত্র হাফেজ মোঃ সিয়াম, বোরহানউদ্দিনের মোঃ মিজানুর রহমানের পুত্র হাফেজ মোঃ হাসনাইন, ভোলা কালীবাড়ী রোড মোঃ সোহেলের পুত্র মোঃ ইমতিয়াজ, তজুমদ্দিন উপজেলার মোঃ মোশারেফ হোসেনের পুত্র হাফেজ মোঃ সাব্বির, লালমোহন উপজেলার মোঃ ইকবাল হোসেনর পুত্র হাফেজ মোঃ আব্দুল্লাহ, ভোলা পশ্চিম ইলিশা মোঃ নুরুল ইসলামের পুত্র হাফেজ মোঃ তামিম, লালমোহনের মোঃ ইকবাল হোসেনের পুত্র হাফেজ মোঃ আঃ রহমান লাবিব, ভোলা বাংলাবাজার মোঃ ইসমাইল হোসেনের পুত্র হাফেজ মোঃ সিফাত উল্লাহ, ভোলার বাপ্তা বোর্ডের ঘরের মোঃ নোমানের পুত্র হাফেজ মোঃ ফারহান, ভোলার বাপ্তা বোর্ডের ঘরের মোঃ আবু বকরের পুত্র হাফেজ মোঃ আবু সুফিয়ান, ভোলার আলীনগরের মোঃ হারুন ভূইয়ার পুত্র হাফেজ মোঃ হাসিব। 
এ বছর হিফজ সম্পন্ন করা পাগড়ী  প্রাপ্ত ২০ শিক্ষার্থীরা যাদের পরশে আল কোরআনের হাফেজ হলেন তারা হলেন শ্রদ্ধেয় আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ মিজানুর রহমান দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জামাল উদ্দিন দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ জাকারিয়া দাঃবাঃ, হাফেজ মাওলানা মোঃ মাসুদুর রহমান দাঃবাঃ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোঃ মিনহাজুল ইসলাম এবং ইসলামি গজল পরিবেশন করেন হাফেজ মোঃ তালহা। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...