অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পরিত্যক্ত পুকুর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৬ বিকাল ০৫:২৮

remove_red_eye

২২২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় একটি পরিত্যক্ত পুকুর থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়েছে।  আজ সোমবার সকালে ভোলা সদর উপজেলার আলিনগর ইউনিয়নের ডাকাতিয়া চৌমুহনী এলাকার বিশ্বরোডের পাশে পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করে পুলিশ জব্দ করেছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, সোমবার সকালে আলী নগর চৌমুহনী এলাকার একটি মসজিদের পুকুরে মাছ ধরার জন্য সেচ দেয়া হচ্ছিলো। পানি কমে আসলে  এলাকার এক দৃষ্টি প্রতিবন্ধী জনৈক জসিম  হাত দিয়ে মাছ ধরতে ওই পুকুরে নামে।এসময় মাছ খুঁজতে গিয়ে একটি শপিং ব্যাগ তার হাতে উঠে আসে।পরে ওই শপিং ব্যাগের ভেতরে হাত দিতেই তিনি বুঝতে পারেন এতে পিস্তল রয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায়  পিস্তলটি উদ্ধার করে।  
 স্থানীয়রা জানান, দৃষ্টি প্রতিবন্ধী জসিম একজন দিনমজুর।  খেতেখামারে কাজ করে তাঁর সংসার চলে। সে মাছ শিকারের কাজেও পারদর্শী।

ভোলা সদর থানার পুলিশ কর্মকর্তা ওসি তদন্ত মোঃ জিয়া উদ্দিন  জানান, তারা খবর পেয়ে আলী নগর চৌমুহনী এলাকায় যান । এ সময় তাদের উপস্থিতিতে   মাছ ধরার জন্য সেচ করা জনৈক জসিমের পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় একটি অস্ত্র উদ্ধার করা হয়। একই সাথে একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। অস্ত্রটির গায়ে জাপানের তৈরি লেখা রয়েছে। তবে কে বা কারা অস্ত্র টি রেখে গেছে তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে তদন্ত অব্যাহত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...