লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৪শে মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৩
২৮৯
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহাগ (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মিজান নামের আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সোহাগ ও মিজান ওই এলাকার একটি গাছের ডাল কাটছিলেন। এসময় অসাবধানতাবশত একটি কাটা ডাল পাশের চলন্ত বিদ্যুৎ লাইনের ওপর গিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো গাছটি বিদ্যুতায়িত হয়ে যায়। গাছে থাকা সোহাগ ও মিজান দুজনেই প্রচণ্ডভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে ছিটকে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। আহত মিজান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
নিহত সোহাগের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক