অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নিরপদ করতে আমরা কাজ করছি : ভোলার নৌপরিবহন প্রতিমন্ত্রী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৬ সকাল ১০:৩৬

remove_red_eye

২২৬

বাংলার কন্ঠ প্রতিবেদক: নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, যে মানুষগুলো ঈদ উপলক্ষে বাড়ি-ঘরে এসেছে আনন্দঘন পরিবেশে সুস্থ্যভাবে তারা সবাই যেনো নিরপদে ঢাকায় ফিরতে পারে সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে কাজ করছি। এই কারনে আমরা সব যায়গায় যাচ্ছি এবং এর সাথে সংশ্লিষ্ট প্রতিটি ডিপার্টমেন্ট এ বিষয়ে সজাগ আছেন।
 
 মঙ্গলবার (২৪মার্চ) বিকালে ভোলার ইলিশাঘাট পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, আমরা প্রতিটি লঞ্চঘাটেই যাওয়ার চেষ্টা করছি। জাহাজ কর্তৃপক্ষকে সব বিষয়ে সতর্ক করার চেষ্টা করছি।বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও পুলিশসহ সংশ্লিষ্ট সবাই মিলে আমরা এ কাজগুলো করছি।
প্রতিমন্ত্রী বলেন, আমরা ঘাটে ঘাটে গিয়ে লঞ্চগুলো সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে কি না এবং যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশী নিচ্ছে কি না চেক করে দেখছি। তবে সব কিছু এখন পর্যন্ত ঠিক আছে। আমরা চাই ফিরতে পথের যাত্রাটা নিরাপদ, আনন্দময় ও স্বাচ্ছন্দময় হোক। এই কাজটিই আমরা করার চেষ্টা করছি।
তিনি আরো বলেন, আমরা রোজার সময়ই সরকারের দায়িত্ব নিয়েছি। আমাদের নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান লক্ষই ছিলো ঈদে লক্ষ লক্ষ মানুষকে নিরাপদে বাড়িতে নিয়ে আসা আবার নিরাপদে ঢাকায় নিয়ে যাওয়া। সেই কাজটির দিকেই আমরা সর্বোচ্চ মনোযোগ দিয়েছি। আমরা আশা করছি মানুষ নিরাপদে ও সুস্থভাবে যে যার কর্মস্থলে যোগ দিতে পারবেন। 
রাজিব আহসান বলেন, এক সময় বরিশালের লঞ্চঘাটটি সব চেয়ে ব্যস্ততম লঞ্চঘাট ছিলো। এখন সবচেয়ে ব্যস্ততম লঞ্চঘাট হলো ভোলার ইলিশা লঞ্চঘাট। এখান থেকে সবচেয়ে বেশী লঞ্চ চলাচল করে।  এখানকার যে টার্মিনালটি আছে এটির আধুনিকায়ন করা এখন সময়ের দাবি। নিশ্চয়ই আমরা এই বিষয়টি মাথায় রেখে ভবিষ্যত কর্মপরিকল্পনা ঠিক করবো এবং এই পথে যাতায়তকারীদের আরো স্বস্তি দিতে আমরা কাজ করবো।
এর আগে তিনি সকালে স্পিডবোট যোগে পাতারহাট কালিগঞ্জ লঞ্চঘাট থেকে রওনা হয়ে ভোলার চরফ্যাশনের বেতুয়াঘাটে যান। সেখান থেকে বিকেলে স্পিডবোটে লালামোহনের মঙ্গল শিকদার লঞ্চঘাট, বোরহানউদ্দিনের হাকিমুদ্দিন ও দৌলতখান লঞ্চঘাট হয়ে ইলিশা লঞ্চঘাটে আসেন। এ সময় তিনি ঘাটে থাকা লঞ্চ কর্তৃপক্ষ ও যাত্রীদের সাথে কথা বলেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...