অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত-৫

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে মার্চ ২০২৬ রাত ০৮:৩২

remove_red_eye

১৮৭

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় নিজ জমিতে ঘর উত্তোলন করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী রহিমা বেগম লালমোহন থানায় মামলা দায়ের করেছেন।
গত বুধবার (১৮ মার্চ) উপজেলার লালমোহন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যপেশকার হাওলার নর্দা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। রহিমা বেগম জানান, গত বুধবার (১৮ মার্চ) আমাদের ভোগদখলীয় জমিতে আমরা ঘর উত্তোলন করছিলাম। ওইদিন দুপুরে পাশ্ববর্তী তৈয়ব, তাহের, ছালাউদ্দিন, রোজিনা, ফিরোজসহ কয়েকজন এসে আমাদের ঘর উত্তোলন করতে বাধা দেন। তারা আমাদের জমি তাদের দাবি করেন। এ নিয়ে তাদের সঙ্গে আমাদের আগে থেকেই বিরোধ চলছিল।
এ নিয়ে কয়েকবার স্থানীয়ভাবে শালিসও হয়েছে। কিন্তু তারা জোর করে আমাদের জমি দখল করতে চাচ্ছেন। বুধবার আমাদের জমিতে আমরা ঘর উত্তোলন করতে গেলে তারা বাধা দিলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। তাদের হামলায় মো. ইউসুফ, রায়হান, পারভীন, নুরনাহার ও আমি নিজে আহত হই। ইউসুফ ও রায়হানের মাথায় এবং আমার হাতে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কতর্ব্যরত চিকিৎসক ইউসুফ ও রায়হানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ভোলা হাসপাতালে রেফার্ড করেন।
অভিযোগের ব্যাপারে মো. তৈয়ব বলেন, আমরা তাদের মারধর করিনাই। তারা ঘর উঠানোর জন্য টিন আনতে গিয়ে আঘাত পেয়েছে। তারা জোর করে আমাদের ৫০ বছরের ভোগদখলীয় জমিতে ঘর উত্তোলন করতেছিল। আমরা তাদেরকে ঘর উত্তোলন করতে বাধা দিই। এর বেশি কিছু ঘটেনি। 
এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...