বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৬
২২৫
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের দুটি ইউনিয়নের যোগাযোগব্যবস্থার দুরবস্থা তুলে ধরে তা নিরসনে সরকারের পদক্ষেপ জানতে চেয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
তার প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সুনির্দিষ্ট প্রস্তাব পাঠানোর আহ্বান জানিয়ে বলেছেন, তা পেলে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন দুটির যোগাযোগব্যবস্থার উন্নয়নে চেষ্টা করা হবে।
রোববার (২৯ মার্চ) সংসদ অধিবেশনে অংশ নিয়ে রুমিন ফারহানা এ প্রশ্ন করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার উত্তর দেন। সংসদের চলমান প্রথম অধিবেশন দুই সপ্তাহ মুলতবির পর আজ আবার শুরু হয়।
রুমিন ফারহানা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ তথা সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ, এখানে দুটো ইউনিয়ন আছে- পাকশিমুল এবং অরুয়াইল। এই দুটো ইউনিয়নের ভেতরে যে গ্রামগুলো, সেখানে যাওয়ার জন্য কোনো রাস্তা নেই। আমাদের নৌকায় করে যেতে হয় এবং তারপর মোটরসাইকেল ছাড়া সেখানে চলাচলের কোনো উপায় নেই। মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়া-২ এর এই রাস্তা এবং যোগাযোগব্যবস্থার কিছুটা উন্নয়নে আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে?’
উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘সংসদ সদস্যকে আমি আশ্বস্ত করতে চাই, তিনি যদি এই বিষয়গুলো নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাবসহ আমাদের মন্ত্রণালয়ে চিঠি পাঠান, তাহলে অবশ্যই আমরা অগ্রাধিকার ভিত্তিতে ইউনিয়ন দুটোর যোগাযোগব্যবস্থা উন্নয়ন করার চেষ্টা করবো।’
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত