অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৪শে মে ২০২৬ | ১০ই জ্যৈষ্ঠ ১৪৩৩


ভোলার ৪১৫ প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২৬ সকাল ১০:৩১

remove_red_eye

১১৯

            উপকৃত হচ্ছেন ৫২হাজার শিক্ষার্থী
 
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলা জেলার ৪১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে স্কুল ফিডিং কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ ২০২৬) সকালে জেলার দৌলতখান, বোরহানউদ্দীন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে দৌলতখান ও বোরহানউদ্দীনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে উদ্বোধন করেন ভোলা-২ (দৌলতখান ও বোরহানউদ্দীন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
প্রতিটি উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বোরহানউদ্দীন উপজেলার ১নং বোরহানউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মো. আজম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহেদী মাসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছা. নাজনীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর সিআরইএ প্রকল্পের সমন্বয়কারী বাবুল আখতার। স্বাগত বক্তব্য দেন জিজেইউএস-এর পরিচালক (মনিটরিং ও ট্রেনিং) মো. হুমায়ুন কবির।
দৌলতখান উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান মিয়া ও সাধারণ সম্পাদক মো. শাহজাহান সাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিজেইউএস-এর পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মোস্তফা কামাল। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহিদ উদ্দিন এবং সঞ্চালনা করেন জিজেইউএস-এর এরিয়া ইনচার্জ প্রিয়লাল মণ্ডল।
এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তহিদুল ইসলাম ও নজরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মজির উদ্দিন ও মাহাবুব আলম, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তজুমুদ্দীন উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং মনপুরা উপজেলায় সংশ্লিষ্ট কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আশাবাদ প্রকাশ করেন, সরকারের এই উদ্যোগ শিক্ষার মানোন্নয়ন এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক হবে।
বাস্তবায়নকারী সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং জিজেইউএস-এর বাস্তবায়নে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এতে দৌলতখান উপজেলার ১০৬টি, বোরহানউদ্দীন উপজেলার ১৫৬টি, তজুমুদ্দীন উপজেলার ১১০টি এবং মনপুরা উপজেলার ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৫২,৭২৭ জন শিক্ষার্থীর জন্য ডিম, কলা, রুটি ও অন্যান্য পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।
জিজেইউএস-এর অতিরিক্ত পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী ডা. খলিলুর রহমান জানান, এই প্রকল্পের আওতায় ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, রাজবাড়ি ও গোপালগঞ্জ জেলার মোট ২,৬৭৩টি প্রতিষ্ঠানে ৩,৬১,৭৩৫ জন শিক্ষার্থীর মাঝে ডিম, রুটি ও কলা খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। যা আগমী ১ বছর পর্যন্ত চলবে।
জিজেইউএস-এর নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করবে, বিদ্যালয়ে উপস্থিতি বাড়াবে এবং ঝরে পড়া কমাবে। জিজেইউএস সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে এবং শিশুদের সুস্থ ও শিক্ষিত ভবিষ্যৎ গঠনে সহযোগী হবে।




ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত ভোলার শাখাওয়াত হোসেন

ট্যুরিজম লিডারশিপ এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত ভোলার শাখাওয়াত হোসেন

দুদকের মামলায় সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেফতার দেখানোর আদেশ

দুদকের মামলায় সাবেক উপমন্ত্রী জ্যাকবকে গ্রেফতার দেখানোর আদেশ

ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

ভোলার সাবেক এমপি ইউসুফ হোসেন হুমায়ুন আর নেই

ভোলায় আকষ্মিক ঝড়ে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ, গাছপালা ও খুঁটি উপড়ে বিদ্যুৎ বিছিন্ন

ভোলায় আকষ্মিক ঝড়ে অর্ধশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ, গাছপালা ও খুঁটি উপড়ে বিদ্যুৎ বিছিন্ন

বাংলাবাজারে বৃত্তি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

বাংলাবাজারে বৃত্তি ও পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

তজুমুদ্দিনে জেলা তথ্য অফিসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

তজুমুদ্দিনে জেলা তথ্য অফিসের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

দেশে অরাজক সৃষ্টির পায়তারা চলছে, সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার : তথ্যমন্ত্রী

রামিসার হত্যাকারীকে দ্রুততম সময়ের মধ্যে সাজার আওতায় আনবে সরকার : তথ্যমন্ত্রী

হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার: প্রধানমন্ত্রী

এক মাসের মধ্যে রামিসা হত্যা মামলার বিচার: প্রধানমন্ত্রী

আরও...