অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


ভোলায় জ্বালানি তেলের সংকট অসাধু ব্যবসায়ীদের ঠেকাতে প্রশাসনের মোবাইল কোর্ট


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২৬ সকাল ১০:৩৪

remove_red_eye

২৮৫

মলয় দে : ভোলায় জ্বালানি তেলের সংকটকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের তৎপরতা প্রতিরোধে মাঠে নেমেছে প্রশাসন।
রবিবার সকাল থেকে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প ও খুচরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করতে দেখা গেছে। কৃত্রিম সংকট সৃষ্টি ও তেল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে।
এ সময় পাম্পগুলোতে তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের হেলমেট ও লাইসেন্স তদারকি করা হয় এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকজনকে জরিমানাও করা হয়েছে।
গত কয়েকদিন ধরে জেলায় পর্যাপ্ত তেল সরবরাহ না থাকায় বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধের উপক্রম হয়েছে। যেসব পাম্প খোলা রয়েছে, সেখানে দেখা গেছে যানবাহনের দীর্ঘ লাইন। বিভিন্ন উপজেলা থেকে তেল নিতে আসা চালকদের মাত্র ২০০ টাকার তেল দেওয়া হচ্ছে। তেল নিতে হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।
এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। তারা বলছেন, দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে সময় অপচয় হচ্ছে এবং দৈনন্দিন কাজেও ব্যাঘাত ঘটছে।
ভোলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এটি এম রুহুল আমিন জানিয়েছে,  কৃত্রিম সংকট রোধে এ বিষয়ে প্রশাসন সজাগ রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।




আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...