অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের তিন দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে মার্চ ২০২৬ রাত ০৮:৪৬

remove_red_eye

২৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের তিন দিনের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ভোলায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের তিন দিনব্যাপী দুইটি ব্যাচে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি ভোলা খামারবাড়ির প্রশিক্ষণ কক্ষ ও ডরমিটরি মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে।
প্রশিক্ষণটি রোববার ২৯ মার্চ শুরু হয়ে আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত চলবে। এতে ভোলা জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত ৬০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা দুইটি ব্যাচে অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপ-পরিচালক কৃষিবিদ খায়রুল ইসলাম মল্লিক। কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামিম আহমেদ।
এছাড়াও অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. বাহাউদ্দীন সেখ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান সহ বিএআরআই ও বিএডিসির কর্মকর্তাগণ প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হলো চরাঞ্চলের কৃষকদের কাছে আধুনিক কৃষি প্রযুক্তি দ্রুত ও কার্যকরভাবে পৌঁছে দেওয়া, কৃষি উৎপাদন বৃদ্ধি করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় মাঠপর্যায়ের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা। এতে জেলার বিভিন্ন উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করছেন।
আয়োজক সূত্রে জানা যায়, প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবস্থাপনা, ফসলের রোগবালাই দমন, উন্নত বীজের ব্যবহার, মাটির স্বাস্থ্য রক্ষা এবং কৃষকদের জন্য টেকসই কৃষি পদ্ধতি বিষয়ে হাতে-কলমে ধারণা দেওয়া হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দক্ষতা বাড়বে এবং তারা কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি পদ্ধতি গ্রহণে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...