অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৬ সকাল ১১:১৮

remove_red_eye

৫৩৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
 
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় ভোলা সদর উপজেলা হলরুমে “এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক প্রকল্পের মাধ্যমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ খাইরুল ইসলাম মল্লিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ অফিসার ড. শামীম আহম্মেদ।
প্রকল্প সম্পর্কে বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিমা আক্তার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুল হাসান। 
এছাড়াও উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা।
বক্তারা বলেন, টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে কৃষকদের আধুনিক জ্ঞান ও প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তারা রাসায়নিক সার ও কীটনাশকমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি উন্নয়ন এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে আরও উৎপাদনমুখী ও পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রত্যয় ব্যক্ত করেন।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...