অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ছাত্রীর আঁকা ছবি প্রধনমন্ত্রীর ঈদকার্ডে স্থান পাওয়ায় ১ লাখ টাকা সম্মাননা প্রদান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৮:৫৬

remove_red_eye

৭৮৪

ইসতিয়াক আহমেদ : ভোলায় বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের প্রাথমিক বিশেষ শিক্ষা শেণির ছাত্রী স্বরলিপীর আঁকা ছবি ঈদ-উল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণ কার্ডে স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরলিপীকে ১ লাখ টাকা সম্মাননা প্রদান করা হয়।  বৃহস্পতিবার সকালে ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক আনুষ্ঠানিকভাবে স্বরলিপীর হাতে ১ লাখ টাকার চেক হস্থান্তর করেছেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আতাহার মিঞা, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মামুন আল ফারুকসহ স্কুলের শিক্ষক, ভোলার বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের পরিচালনা কমিটির  ও কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব গোলাম নবী আলমগীর, স্কুলের প্রধান শিক্ষক জহিরুল হক কবিরসহ স্বরলিপীর মা-বাবা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক জহিরুল হক কবির জানান, প্রতি বছর সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিঠি দিয়ে শিক্ষার্থীদের আঁকা ছবি জমা দিতে বলা হয়। ওই চিঠির আলোকে ভোলা বুদ্ধি প্রতিবন্ধি স্কুলের ছাত্রী স্বরলিপির ছবি পাঠানো হয়। পরবর্তীতে ওই ছবিটি পবিত্র ঈদুল আজহায় প্রধানন্ত্রীর নিমন্ত্রণপত্রে স্থান পায়। তিনি আরও জানান, স্বরলিপির বাবা-মা ভোলা সরকারি বালক বিদ্যালয়ে খন্ডকালীন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত আছেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...