মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২রা এপ্রিল ২০২৬ রাত ০৮:৩৪
২৩০
সোহাগ মাহামুদ সৈকত, মনপুরা প্রতিনিধি: ভোলার মনপুরা উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রন্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর'র উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আবু মুছা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের বরিশাল অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. রিয়াজুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, ভোলা খামারবাড়ির উদ্ভিদ সংরক্ষন বিভাগের অতিরিক্ত উপপরিচালক বাহাউদ্দীন শেখ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্কা মোঃ আহসান তাওহীদ। এসময় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন, উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয়। পরে উপস্থিত কৃষক ও খামারিদের মাঝে সার ও বীজ বিতরন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ আল নোমান, সমবায় কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন চন্দ্র, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা যুবদল আহবায়ক মোঃ শামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান পলাশ, ছাত্রদল আহবায়ক একরাম কবির সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নের্তৃবৃন্দ ও তৃণমূলের কৃষক-কিষনীরা উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত