অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেফতার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৬ সকাল ০৭:৩৬

remove_red_eye

২১৬

বাংলার কন্ঠ ডেস্ক : ভোলার দৌলতখান উপজেলায় ১২ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার 
উপজেলার মেদুয়া ও চরপাতা এলাকা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলেন- দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মো.ইব্রাহীম ও চরপাতা ইউনিয়নের মো. ফারুক। এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামের দীঘির পাড় গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে এদিন দিনগত রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করান প্রতিবেশীরা।
ভুক্তভোগী শিশু, তার পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা মা দিনমজুরের কাজে যাওয়ায় সে একাই বাড়িতে ছিল। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ভুক্তভোগী শিশুটিসহ ৪ শিশু তাদের বাড়ির সামনে দোকানের দিকে যাচ্ছিল। এসময় রাস্তার পাশের পুকুরের মাটি কাটছিল আসামিরা। এসময় শিশুদের আসতে দেখে ধাওয়া করে ভুক্তভোগীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায় তারা এবং সেখানে তাকে বিবস্ত্র করে নির্যাতন করেন। পরে শিশুটি পাশের বাড়িতে এসে অস্বাভাবিক আচারণ করে পুকুরে পড়ে যায়। এরপর ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাস করলে সে তাদের ঘটনার বর্ণানা দেয়। পরে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা মিলে রাতে শিশুটিকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি নিশ্চিত দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা গত শুক্রবার রাতে বাদী হয়ে দৌলতখান থানায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...