অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার চন্দ্র প্রসাদ গ্ৰামে রাস্তার বেহাল দশা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪০

remove_red_eye

২২৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সদর উপজেলার ১০ নং ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ ৪ নং ওয়ার্ডে প্রায় ৫০০ মিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪/৫ বছর আগে স্থানীয়রা নিজ উদ্যোগে রাস্তাটি কোন রকম সংস্কার করেন, এ সড়কটি এরপর আর কোনো সংস্কার করা হয়নি।
তথ্যসূত্রে জানা যায়, শব্দর আলী খান বাড়ির দরজা থেকে ১৪৫ নং পশ্চিম উত্তর চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষ চলাচল করেন। 
এছাড়াও এখানে রয়েছে, ১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩ টি নূরানী মাদ্রাসা, তিনটি মসজিদ,সহ একাধিক প্রতিষ্ঠান।
সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে শনিবার ( ৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এলাকাবাসীর উদ্যোগে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশ নেন।
মানববন্ধন বক্তব্যে, পশ্চিম উত্তর চন্দ্র প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ হেমায়েত, চন্দ্র প্রসাদ জামে মসজিদের সভাপতি মোঃ জামাল,রাকিব, আরিফসহ স্থানীয়রা বলেন, বর্ষা মৌসুমে সড়কটিতে পানি জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। 
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা স্কুলে যেতে গিয়ে প্রায়ই পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট করে। আবার শুকনো মৌসুমেও সড়কের বেহাল অবস্থার কারণে রিকশা বা অন্য যানবাহন চলাচল করতে পারে না। ফলে অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়।
এলাকাবাসীর দাবি অতি দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...