অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জোয়ারের পানিতে ভেসে আসা চিত্রা হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪২

remove_red_eye

১৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার লালমোহনে জোয়ারের পানিতে ভেসে আসা একটি চিত্রা হরিন উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে লালমোহন  উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের জনতা বাজার থেকে হরিনটিকে উদ্ধার করে মঙ্গল শিকদার পুলিশ ফারীর সদস্যরা লালমোহন মডেল থানায় নিয়ে আসে।পরে বন বিভাগ পুলিশের সহায়তায় হরিনটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হরিনটিকে লোকালয়ে দেখে  জনতা বাজার এলাকার স্থানীয়রা হরিনটিকে আটকে  মঙ্গল শিকদার পুলিশ ফাঁরিতে খবর দেয়।ফারির পুলিশ সদস্যরা এসে হরিনটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে এবং লালমোহন মডেল থানায় নিয়ে আসে । পরে হরিনটিকে অবমুক্ত করার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম  লালমোহন রেঞ্জের  বন বিভাগের সদস্যদের হাতে তুলে দেন।
লালমোহন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুমন ধর জানান,উদ্ধারের পর হরিণটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়।পরে হরিনটিকে কুকরী-মুকরী রেঞ্জাধীন ‘চর দীঘল’ সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
তিনি ধরানা করছেন,তীব্র দাবদাহে তৃষ্ণা মেটাতে পানি পানের জন্য হরিণটি নদীতে নেমেছিল। সম্ভবত নদীর ওপার থেকে স্রোতে ভেসে বা সাঁতরে সেটি লোকালয়ে চলে আসে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...