অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলা জেলা পুলিশে ‘পরিষ্কার পরিচ্ছন্নতা সপ্তাহ’ উদযাপন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই এপ্রিল ২০২৬ সকাল ০৭:৪৪

remove_red_eye

১৭৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা জেলা পুলিশে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ’ উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং বরিশাল রেঞ্জের ডিআইজির নির্দেশনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে ভোলা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর নেতৃত্বে জেলা পুলিশ লাইন্স, পুলিশ সুপারের কার্যালয়সহ জেলার সব সার্কেল অফিস, থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিটে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় পুলিশ সুপার বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা কেবল নিয়মিত কাজ নয়, বরং এটি পেশাদারিত্ব ও শৃঙ্খলার প্রতিফলন।
তিনি আরও জানান, জনস্বার্থে এবং একটি সুন্দর কর্মপরিবেশ বজায় রাখতে এই কার্যক্রম প্রতি শনিবার নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
জেলা পুলিশের এমন উদ্যোগে একটি আদর্শ, পরিচ্ছন্ন ও জনবান্ধব কর্মপরিবেশ গড়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...