অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় দুই কৃষকের ১৪টি মহিষ চুরি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫০

remove_red_eye

৬৮৮

বন্ধ হয়ে গেল  একমাত্র আয়ের পথ

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার উত্তরদিঘলদী ৮ নং ওয়ার্ড এলাকায় ১৪ মহিষ চুরি হওয়ার ঘটনায় বন্ধ হয়ে গেল দুই কৃষকের একমাত্র আয়ের পথ। দুধ বিক্রি করে চলত ওই কৃষকদ্বয়ের সংসার। এলাকার বালুরমাঠ ও মিন্টু মাষ্টার বাড়ির সামন থেকে শুক্রবার ভোর রাতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের দুই কৃষকের ১৪টি মহিষ লুট করে নিয়ে গেছে একটি সংর্ঘবদ্ধ চক্র। মহিষের দুধ বিক্রি করেই সংসার চালাত কৃষক মোতালেব (৪০)  ও হাশেম ( ৩৪)।
ভোলা থানায় দায়ের করা জিডিতে উল্লেখ করা হয়, তারা প্রতিদিনেরমত খুশিয়া এলাকার মিন্টু মাষ্টারের বাড়ির সামনের মাঠে ৭টি ও বালুর মাঠে ৭ মহিষ বেধে রাখেন। ওই স্থানে সাবেক ইউপি মেম্বারেরও মহিষ রয়েছে। ওই মহিষ থাকলেও শুক্রবার সকালে গিয়ে দেখেন তাদের মহিষগুলো নেই। ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, পুলিশ অভিযান শুরু করেছে।
এদিকে তেঁতুলিয়া নদীর পাড় এলার স্থানীয়রা জানান , মহিষসহ একটি ট্রলার পটুয়াখালী জেলার বাউফল এলাকার দিকে যেতে দেখা গেছে। এদিকে বাউফল থানার অফিসার ইনচার্জ যুগান্তরকে জানান, তারা কামাল নামের একজনকে অস্ত্রসহ আটক করেছেন। তার বাড়ি ভোলার ঘুইংগারহাট এলাকায়। তবে কোন মহিষ পাওয়া যায় নি।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, ভোলার আশপাশের এলাকার থানাগুলোকে ইনফরমেশন দেয়া হয়েছে। এদিকে উঃ দিঘলদী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড মেম্বার বশির আহম্মেদ মাতাব্বর জানান, বিষয়টি দুঃখজনক। মহিষের দুধ বিক্রির  উপরই ওই দুই কৃষকের সংসার চলত। তাদের শেষ সম্বল যারা চুরি করে নিয়েছে তাদের গ্রেফতারের দাবি জানান তিনি। অসহায় কৃষক মোতালেব ও হাশেম তাদের মহিষের খোজে বিভিন্ন স্থানে ছুটে বেড়ান।

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...