অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৩

remove_red_eye

১৭৭

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার (জিজেইউএস) বাস্তবায়নাধীন “Promoting Sustainable Growth in Poultry Sub-sector through RECP Practice” উপ-প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
রবিবার (০৫ এপ্রিল) ভোলা সদর উপজেলার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরানগঞ্জ শাখার প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে পোল্ট্রি উদ্যোক্তাদের জলবায়ু বিপদাপন্নতা, Resource Efficient and Cleaner Production (RECP) অনুশীলন, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিন মাহমুদ, ভোলা সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মো. ফজলে রাব্বি, এনভায়রনমেন্ট অ্যান্ড RECP অফিসার মো. মানছুর আলম এবং টেকনিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান। এছাড়াও সংশ্লিষ্ট প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশবান্ধব চর্চার গুরুত্ব এবং কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। প্রশিক্ষকরা বলেন, RECP অনুশীলন পোল্ট্রি খাতের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, প্রশিক্ষণের মাধ্যমে তারা পরিবেশবান্ধব প্রযুক্তি ও ব্যবস্থাপনা কৌশল প্রয়োগে নতুন ধারণা পেয়েছেন। তারা ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের দাবি জানান।
গ্রামীণ জন উন্নয়ন সংস্থা জানায়, এ ধরনের উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...