অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে তেল না পেয়ে মধ্যরাতে ইউএনওর বাসভবনের সামনে বিক্ষোভ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৪

remove_red_eye

২৩৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলায় জ্বালানি তেল না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ মোটরসাইকেল চালকরা। শনিবার রাত ২টার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্সে অবস্থিত ইউএনওর বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে অবস্থান নিয়ে শতাধিক বিক্ষোভকারী অন্তত এক ঘন্টা বিভিন্ন ধরনের স্লোগান দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন।
বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়েছে, কয়েক ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে থেকেও সাউদিয়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল থাকার পরেও তাদের তেল দেয়নি। বিষয়টি জানাতেই তারা ইউএনওর বাসভবনের সামনে অবস্থান নেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের এক নৈশপ্রহরী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক বলেন, রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত রয়েছে যাদের লাইসেন্স বা কাগজপত্র নেই তাদের তেল না দেওয়ার। যার জন্য কিছু মোটরসাইকেল চালক তেল পাননি। এ নিয়ে তারা গভীর রাতে আমার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। তারা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...