অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আরো ৪ শিশু ভর্তি , শয্যা সংকট প্রকট

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৬ই এপ্রিল ২০২৬ সকাল ০৯:৪৫

remove_red_eye

১৯৪

বাংলার কন্ঠ প্রতিবেদক: ভোলায় হামের উপসর্গ নিয়ে রবিবারও নতুন করে ৪ জন শিশু ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩৩ জন  শিশু জেলা সদরসহ দৌলতখান ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। হাসপাতালগুলোতে এখনো চিকিৎসাধীন আছেন ১৮ জন শিশু।
 
পরিস্থিতি মোকাবিলায় জেলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হাম রোগীদের জন্য আলাদা দুটি আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। একই সঙ্গে ভর্তি রোগীদের মধ্যে ২১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
 
আইসোলেশন ইউনিটে বেড সংকট থাকায় এক শয্যায় দুইজন রোগী রাখা হচ্ছে। অনেককে মেঝেতেও থাকতে হচ্ছে। সীমিত জায়গায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। 
 
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ তৈয়বুর রহমান জানান, হাসপাতালে নতুন করে ৩ শিশুসহ মোট ২১ জন শিশুকে হামের উপসর্গ থাকায় আইসোলেশন ইউনিটে রাখা হয়। এদের মধ্যে ১০ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

গুমবিরোধী আইন নিয়ে গুজব ছড়ানো হয়েছে: হুম্মাম কাদের

হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

আরও...