অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাশনে যৌন পিড়নের অভিযোগে ইসকন মন্দিরের বাবুর্চি গ্রেফতার


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫১

remove_red_eye

১০৫৮


 
চরফ্যাশন  প্রতিনিধি : যৌন নিপিড়নের অভিযোগে চরফ্যাশন উপজেলার পৌরসভা ৩নং ওয়ার্ডের ইসকন মন্দিরের সেবা পূজা ও রান্নার বাবুর্চি রিপন মহাজন (৩৩) কে গ্রেপ্তার করেছে চরফ্যাশন থানা পুলিশ।
মামলার এজহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা ৩নং ওয়ার্ডের বাসিন্দা ৫ম শ্রেণীর ছাত্রী (১২) ইসকন মন্দিরের সেবা পূজারী ও বাবুর্চি রিপন মহাজনের মন্দির সংলগ্ন বাসায় রিপনের স্ত্রী ঝর্না রানির কাছে পায়েস রান্নার স্যামা চাল আনতে যায়। অভিযুক্ত রিপন স্ত্রী ঘরে না থাকার সুযোগে ওই ছাত্রীকে যৌন নিপিড়ন ও শ্লীলতাহানি করে।
রিপন মনপুরা উপজেলার দক্ষিন সাকুচিয়া ৯নং ওয়ার্ডের পরেশ চন্দ্র মহাজনের ছেলে।
ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা জানান, মন্দিরের পূজারি ও বাবুর্চি রিপনের বসত ঘরের কাছেই আমার বাসা। আর তাই প্রতিবেশি হওয়ার সুবাধে আমার মেয়েকে তার মা পায়েস রান্নার চাল আনার জন্য রিপনের স্ত্রী ঝর্না রানির কাছে পাঠায়। রিপনের স্ত্রী ঘরে না থাকার সুযোগে রিপন যৌন নিপিড়নের এ ঘটনা ঘটিয়েছে।

শুক্রবার (১৮সেপ্টেম্বর) চরফ্যাশন থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মাসুদ খান বলেন, দুপুরে আসামী রিপন মহাজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১০ ধারায় যৌন পিড়ন অপরাধে ওই ছাত্রীর পিতা বাদী হয়ে একটি  মামলা দায়ের করেছে মামলা নং ৯, এবং আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন জানান, ঘটনার অভিযোগে আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।






আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...