লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৬ সকাল ১০:০৬
২৩০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের দান বাক্স থেকে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (৬ এপ্রিল) গভীর রাতে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালা বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে থাকা দান বাক্সটি দীর্ঘ প্রায় দুই বছর ধরে খোলা হয়নি। সোমবার গভীর রাতে অজ্ঞাত চোর বা চোরের দল মন্দিরের দরজা ভেঙে দান বাক্সটি চুরি করে নিয়ে যায়। তাদের ধারণা, দান বাক্সে প্রায় লক্ষাধিক টাকা জমা ছিল।
স্থানীয় বাসিন্দা আরতি রানী জানান, ভোরবেলায় ফুল তুলতে এসে তিনি মন্দিরের দরজা ভাঙা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন দান বাক্সটি নেই। এ সময় তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে দান বাক্সের খোঁজ শুরু করেন।
স্থানীয় স্বর্ণকুমার বালা জানান, প্রতিদিনের মতো সুপারি গাছ ঝরে পড়া খোল খুজতে আনুমানিক সকাল ৭টার দিকে পাশ্ববর্তী ফাহাদ হাওলাদারের সুপারি বাগানে গেলে সেখানে চুরি হওয়া দান বাক্সটি খোলা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাক্সের ভেতরে কিছু খুচরা পাঁচ টাকা ও দুই টাকার কয়েন ছিল।
পরে স্থানীয়রা বিষয়টি লালমোহন থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দান বাক্সে থাকা খুচরা টাকা গণনা করে ১ হাজার ৩২০ টাকা উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত