অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জামায়াতের নারী কর্মী গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবীতে সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই এপ্রিল ২০২৬ সকাল ১০:১৪

remove_red_eye

২১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করা হয়েছে । এ ঘটনার প্রতিবাদে রবিবার বিকালে মুহূর্তে শহরের ওয়েষ্টার্ণ পাড়া এলাকায় দলটির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াত।

সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হারুন অর রশিদ লিখিত বক্তব্যে বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক অধিকার। কিন্তু বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মতপ্রকাশ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। অতীতেও এ ধরনের আইনের অপব্যবহার করে বিরোধী মত দমন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

লিখিত বক্তব্য অনুযায়ী, রোববার রাত পৌঁনে ১১ টার দিকে বিবি সাওদাকে আদর্শ একাডেমি এলাকার ক্ষনিকালয় নামে তার নিজ বাসা থেকে  আটক করা হয়। এ সময় তার তিন বছরের বাক প্রতিবন্ধী সন্তান মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবারের অনুরোধ উপেক্ষা করে তাকে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
জামায়াতের দাবি, ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সক্রিয় কর্মী বিবি সাওদাকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ বা গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই আটক করা হয়েছে। এতে উদ্বেগ প্রকাশ করেন জেলা নেতারা।
এ ঘটনায় অবিলম্বে তার মুক্তি দাবি করে অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন নেতারা।

এদিকে পুলিশের এজাহারে বলা হয়েছে, সাইবার পেট্রোলিং ও বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে ‘সাওদা সুমি’ নামে একটি ফেসবুক আইডি থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট দেওয়ার তথ্য পাওয়া যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তার বাসা থেকে মোবাইল ফোনসহ তাকে আটক করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় হেফাজতে নেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ রয়েছে , প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিবি সাওদা ফেসবুক পোস্টের বিষয়টি স্বীকার করেছেন। ভিউ বাড়ানোর উদ্দেশ্যে তিনি সমসাময়িক রাজনীতি, রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে পোস্ট করেছেন বলে জানিয়েছেন।

তবে জব্দ করা মোবাইল ফোনে কারিগরি সমস্যা থাকায় তাৎক্ষণিকভাবে বিস্তারিত বিশ্লেষণ সম্ভব হয়নি। পরবর্তীতে ফোন ও সংশ্লিষ্ট পোস্ট যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেছেন, রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সন্দেহে তাকে ৫৪ ধারায় আটক করা হয়েছে। তদন্ত শেষে নির্দোষ প্রমাণিত হলে তাকে মুক্তি দেওয়া হবে।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...