অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


মনপুরার মেঘনায় খুঁটি বসিয়ে মাছ শিকারের সময় ১ জেলে আটক


মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই সেপ্টেম্বর ২০২০ রাত ০৯:৫২

remove_red_eye

৭৩৭






মনপুরা  প্রতিনিধি : ভোলার মনপুরায় মেঘনার কলাতলীরচর এলাকার ঘোলের খাল পয়েন্টের ১২ কিলোমিটার এলাকায় গাছের খুঁটি বসিয়ে মাছ শিকারের প্রস্তুতি নেওয়ার সময় ৫টি ট্রলার, মেহগুনি গাছের খুঁটিসহ এক জেলেকে আটক করা হয়। তবে অভিযানের সময় ট্রলারে থাকা অপর জেলেরা কলাতলীচর সংলগ্ন গহীন বনে পালিয়ে যায়।

শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সাড়ে ৩ ঘন্টাব্যাপি অভিযানে মনপুরা উপজেলার দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার ইউএনও রুহুল আমিনের নের্তৃত্বে মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার ও মনপুরা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মাইদুলসহ কোস্টগার্ডের সদস্যরা অংশগ্রহন করে।

অভিযানে আটককৃত জেলে হলেন. দৌলতখান উপজেলার চরশুভি গ্রামের বাসিন্দা হুমায়ন কবির (৪২)।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল গাফফার জানান, মেঘনার কলাতলী চর এলাকার ঘোলের খাল পয়েন্টের ১২ কিলোমিটার এলাকায় গাছের খুঁটি বসিয়ে মাছ শিকারের প্রস্তুতির খবর পেয়ে ইউএনও ও কোস্টগার্ডের নের্তৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫ টি ট্রলার, মেহগুনি গাছের খুঁটি ও এক জেলেকে আটক করা হয়েছে।

এই ব্যাপারে মনপুরা উপজেলায় দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন জানান, আটককৃত ট্রলার ৫ টি ও গাছের খুঁটি নিলামে বিক্রি করা হয়েছে। এছাড়াও আটককৃত জেলেকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...