অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ভোলায় জামিন পেলেন জামায়াতের নারী কর্মী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৬ সকাল ১১:০৭

remove_red_eye

১৮৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ফেসবুকে রাষ্ট্র ও সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ভোলায় জামায়াতের নারী কর্মী বিবি সাওদাকে গ্রেফতারের একদিন পর  জামিন দিয়েছে ভোলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার দুপুরে সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠু ওই নারীর জামিন আদেশ মঞ্জুর করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ‘সাওদা সুমি’ নামে একটি ফেসবুক আইডি থেকে রাষ্ট্র ও সরকারবিরোধী পোস্ট দেয়ার অভিযোগে গত রবিবার রাতে সন্দেহজনকভাবে বিবি সাওদাকে ভোলা শহরের আদর্শপাড়া এলাকায় তার নিজ বাসা থেকে মোবাইল ফোনসহ আটক করে  পুলিশ।পরে  ৫৪ ধারায় তাকে গ্ৰেফতর করে জেল হাজতে পাঠানো হয়।
এদিকে এ ঘটনার পরদিন সোমবার   জেলা জামায়াতের নেতৃবৃন্দরা তাদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেফতারের বিষয়টি জানান এবং কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ ও প্রমাণ ছাড়াই তাদের এ নারী কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন এবং প্রতিবাদ জানান।
মঙ্গলবার আদালতে  বিবি সাওদা’র জামিনের পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন করেন এডভোকেট ফরিদুর রহমান ও এডভোকেট আব্দুল্লাহ আল মামুন,এডভোকেট আহাম্মদ উল্লাহসহ আরো অনেকে। পরে আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন। 
জামিনের পর আদালত প্রাঙ্গনে বিবি সাওদাকে ফুলের মালা দিয়ে বরন করেন জেলা জামায়তে ইসলাম নেতৃবৃন্দ সহ সংগঠনদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জামিনে মুক্ত হয়ে জামায়াত কর্মী সাওদা জানান,তিনি জনগনের জন্য কথা বলেছেন।এই কথা বলার জন্য যদি প্রত্যক নাগরিক কে জেলে নিয়ে গিয়ে আটকে রাখে এবং এরকম পরিস্থিতিতে পরতে হয় তাহলে আগামীতে কেউ আর কথা বলবে না।
এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে আরো  বলেছেন,জুলাইয়ের আন্দোলনের পর যদি এমন অবস্থা হয় তাহলে এতো আন্দোলন ও শহীদের আত্মত্যাগের কি প্রয়োজন ছিলো। এ বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্যই তো এ আন্দোলন করা হয়েছিলো।জনগনের বাক স্বাধীনতা যেন কেড়ে নেয়া না হয় এমনটাই তার প্রত্যাশা।
এদিকে বিবি সাওদার পক্ষের এক আইনজীবি এডভোকেট আহাম্মদ উল্লাহ জানান, এ মামলার সকল নথি পর্যালোচনা করেন এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাকে নিঃশর্ত জামিন দেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...