অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

ট্রাম্পের কঠোর হুমকির পর শেষ মুহূর্তে যুদ্ধবিরতিতে সম্মত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই এপ্রিল ২০২৬ সকাল ১১:১৮

remove_red_eye

১৮১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার হুমকি সময়সীমা শেষ হওয়ার মাত্র এক ঘণ্টা আগে গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সম্মতির অংশ হিসেবে ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাময়িকভাবে খুলে দিতে সম্মত  হয়েছে।

হরমুজ প্রণালি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ। এই সমঝোতা মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনা সাময়িকভাবে কমিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এক মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র হামলার পর ইরান এই যুদ্ধবিরতিকে নিজেদের ‘জয়’ হিসেবে দেখছে। তারা জানিয়েছে, শুক্রবার পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করবে, যা সংঘাতের স্থায়ী সমাধানের পথ তৈরি করতে পারে।

ট্রাম্প বলেন, ‘পাকিস্তানের নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে। তারা আমাকে ইরানের দিকে পাঠানো ধ্বংসাত্মক সামরিক হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছেন।’

ট্রাম্প তার নিজের 'ট্রুথ সোশ্যাল' প্ল্যাটফর্মে লিখেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয় তাহলে আমি দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমা হামলা ও আক্রমণ স্থগিত করতে রাজি আছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি নিশ্চিত করেছেন যে, আগামী দুই সপ্তাহ জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি নিরাপদ রাখা হবে। এই প্রণালীটি বিশ্বে ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, যা ইরান যুদ্ধ শুরুর পর বন্ধ করে দিয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইরানের ওপর হামলা বন্ধ হলে আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীও তাদের প্রতিরক্ষামূলক অভিযান বন্ধ করবে।

মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন যে, ‘যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে।’

 তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সর্বত্র, লেবাননসহ  যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা থেকে ধারণা করা হচ্ছে ইসরাইল তার উত্তরের প্রতিবেশী দেশে আগ্রাসন বন্ধ করতে রাজি হয়েছে।

তবে এ বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান-সমর্থিত হিজবুল্লাহর রকেট হামলার জবাবে লেবাননের ওপর চালানো হামলায় ১৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

ইসরাইল বরাবরই ইরানকে তাদের প্রধান শত্রু হিসেবে দেখে এবং ট্রাম্পকে যুদ্ধে যুক্ত হতে উৎসাহিত করেছিল এবং প্রথম হামলাতেই দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...