অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

কেন্দ্র পরিবর্তনের দাবিতে মনপুরায় এসএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৯ই এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৪

remove_red_eye

২৬৩

মনপুরা প্রতিনিধি : পরীক্ষার প্রস্তুতি যখন তুঙ্গে, তখন ভোলা মনপুরার এসএসসি পরীক্ষার্থীদের মনে ভর করেছে দুর্ঘটনার আতঙ্ক আর অনিশ্চয়তা। আসন্ন এসএসসি পরীক্ষায় হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ২০ কিলোমিটার দূরের ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ে।
শিক্ষার্থীদের অভিযোগ, দুর্গম এই পথ পাড়ি দেওয়া যেমন কষ্টসাধ্য, তেমনি বর্তমানে দ্বীপের চারপাশের বেড়িবাঁধ ও ব্লকিংয়ের কাজ চলমান থাকায় রাস্তাঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যাতায়াত সংকটের কারণে যথাসময়ে কেন্দ্রে পৌঁছানো এবং বিশেষ করে ছাত্রীদের নিরাপদ আবাসন নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের কেন্দ্র ২০ কিলোমিটার দূরে দেওয়া হয়েছে। যাতায়াতের জন্য কোনো ভালো গণপরিবহন নেই। রাস্তা খুবই খারাপ, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই আমাদের পরীক্ষা কেন্দ্র হাজিরহাট এলাকাতেই রাখা হোক।
আজ সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের পর মনপুরা প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। তাদের দাবি, ২০ কিলোমিটার দূরের বদলে নিকটস্থ মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্র পুনঃনির্ধারণ করা হলে তারা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারবে।
পরীক্ষার আগে এই আবাসন ও যাতায়াত সমস্যার দ্রুত সমাধান না হলে বড় ধরনের ভোগান্তিতে পড়বে কয়েকশ শিক্ষার্থী। এখন দেখার বিষয়, শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি বিবেচনায় নিয়ে কর্তৃপক্ষ বিকল্প কোনো সিদ্ধান্ত নেয় কি না।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...